editor
প্রকাশিত: 7:45 PM, January 17, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাফুফে। বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে বাফুফে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। বাফুফের সেই চিঠিতে আর্জেন্টিনা ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে আর্জেন্টিনা আগ্রহ প্রকাশ করেছে।
বাফুফের একাধিক কর্মকর্তা ও সচিবালয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা বাংলাদেশে এসে খেলতে সম্মতি প্রকাশ করেছে। এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে জুনেই ঢাকায় মেসির আর্জেন্টিনা আসছে, এমনটা নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে। কারণ এখনও অনেক বিষয় আলোচনাযোগ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের অন্যতম এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আর্জেন্টিনা বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছে এটা ঠিক কিন্তু আরও অনেক বিষয় রয়েছে। ফলে এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না। আমরা আর্জেন্টিনার সফরের সামগ্রিক অবস্থান সম্পর্কে আগামীকাল বিস্তারিত তুলে ধরব।’
২০১১ সালে ঢাকায় মেসিরা খেলে গেলেও এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন বলে মনে করেন বাফুফের সেই শীর্ষ কর্মকর্তা, ‘বাংলাদেশে আর্জেন্টিনা খেলার অভিজ্ঞতা থাকলেও এবার তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। মাত্র এক মাস আগে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এবার তাদের শর্ত ও বিভিন্ন বিষয় আগের চেয়ে ভিন্ন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,