admin
প্রকাশিত: 3:09 PM, May 2, 2021
অনলাইন ডেস্ক
চতুর্থ দিনের শুরু থেকে দ্রুত রান তোলায় মনযোগী শ্রীলঙ্কা। তাতে খুব বেশি বাগড়া দিতে পারেননি বাংলাদেশের বোলাররা। রোববার ৩৫.২ ওভার ব্যাটিং করেছে লঙ্কানরা। ওভারপ্রতি ৫ রান তুলেছে স্বাগতিকরা। ১৯৪/৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ক্যারিয়ারে অষ্টমবার ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম। ক্যান্ডি টেস্ট জিততে বাংলাদেশকে টপকাতে হবে ৪৩৭ রানের পাহাড়। টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে মুমিনুলদের প্রায় ৫ সেশনে ব্যাট করতে হবে ১৫০ ওভার।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৪৯৩/৭ (ডিক্লে.) রানের জবাবে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ।
পাল্লেকেলেতে রোববার সকাল থেকে ওয়ানডে ঘরানার ব্যাটিং করেছে লঙ্কানরা। আগের দিনের ২ উইকেটে ১৭ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুজকে (১২ রান) ফিরিয়ে শুরুতেই সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। দ্রুত গতিতে রান তুলছিলেন ওপেনার দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা।
করুনারত্নেকে (৬৬ রান) ফিরিয়ে ৭৩ রানের জুটি ভাঙেন সাইফ হাসান। অনিয়মিত বল করা সাইফ দেখা পান প্রথম টেস্ট উইকেটের। কিছুক্ষণ পর ধনঞ্জয়াকে (৪১ রান) সাজঘরের পথ ধরান মেহেদি হাসান মিরাজ। ২৪ রানে পাথুম নিশানকাকে ফিরিয়ে ইনিংসে তৃতীয় উইকেটের দেখা পান তাইজুল। নিরোশান ডিকভেলার ঝোড়ো ব্যাটিং থামান তাসকিন আহমেদ। ২৫ বলে ২৪ রান করেন লঙ্কান কিপার-ব্যাটসম্যান। রমেশ মেন্ডিস (৮ রান) ও সুরঙ্গা লাকমলকে (১২ রান) সাজঘরে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেটের স্বাদ পান তাইজুল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,