editor
প্রকাশিত: 6:14 PM, January 27, 2024
কিংস ইলেভেন ক্রিকেট ক্লাবের আয়োজনে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ৪র্থ সুলতানপুর প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের উত্তরের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি সুলতানপুর জামে মসজিদের মোতাওয়াল্লি সমাজ সেবক আক্তার মারুফ।
আয়োজিত প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধূলা অনেক সাহায্য করে। বর্তমানে ক্রিকেট টুর্নামেন্ট দেশকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট বাঙালির রক্তে মিশে আছে। গ্রাম থেকে দেশের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলে উঠে এসেছে। অতিথিরা এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে ও আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেওয়ান বাজার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রমুজ আহমদ, আব্দুল আহাদ, জাফর আহমদ মিন্টু, জুনেদ আহমদ, সুমন আহমদ।
উল্লেখ্য, টুর্নামেন্টে ৩টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- আবির আয়ান স্ট্রাইকার, ফুডস মেলা সুপার চেলেঞ্জার ও ফাইটার্স অব শাহ্ সুলতান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,