editor
প্রকাশিত: 4:59 PM, January 29, 2024
হারের হ্যাটট্রিক পূরণ করে আজ প্রথম জয়ের খোঁজে নেমেছিল মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। তবে ঘুরে দাঁড়ানোর ম্যাচে জ্বলে উঠতে পারেনি দলের ব্যাটাররা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মামুলি পুঁজি পেয়েছে চায়ের শহরের দলটি। টস জিতে ব্যাট করতে নেমে সিলেট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৩৭ রান। জিততে হলে শুভাগত হোমের চট্টগ্রামকে করতে হবে ১৩৮ রান।
ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় তারা। ৪ বলে ১ রান করেন মিঠুন। দলের স্কোরকার্ডে ১ রান যোগ হতেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি করেন ৭ বলে ৫ রান।
এরপর জাকির হাসান ও হ্যারি টেক্টর মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে আউট হন জাকির। ফেরার আগে ২৬ বল খেলে করেন ৩১ রান। এরপর ক্রিজে আসা রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন টেক্টর। তবে দলীয় ১০৭ রানে ৪২ বলে ৪৫ রান করে ফিরে যান টেক্টর।
শেষদিকে রায়ান বার্লের ২৯ বলে ৩৪ এবং আরিফুল হকের ১২ বলে ১৭ রানের দুটি অপরাজিত ইনিংসে ১৩৭ রানের পুঁজি পায় সিলেট। চট্টগ্রামের হয়ে ২৪ রান খরচায় তিন উইকেট নেন বিলাল। নিহাদুজ্জামান ২৭ রান খরচায় নেন এক উইকেট। আল আমিন হোসেন চার ওভারে ২১ রান খরচা করলেও উইকেট পাননি।
ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। যার ফলে পয়েন্ট টেবিলের দুই নাস্বারে রয়েছে বন্দরনগরের দলটি। আজকের ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা। চট্টগ্রাম একাদশে আজ আছেন জশ ব্রাউন। সঙ্গে আছেন নিউজিল্যান্ডের টম ব্রুসও।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, আরিফুল হক, জাকির হাসান, সামিত প্যাটেল, হ্যারি ট্যাক্টর, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),দুশান হেমন্ত, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আভিস্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস (উইকেটরক্ষক), সৈকত আলী, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,