editor

প্রকাশিত: 3:55 PM, January 30, 2024

শেষের ঝড়ে রংপুরের চ্যালেঞ্জিং স্কোর

শেষের ঝড়ে রংপুরের চ্যালেঞ্জিং স্কোর

রৌদ্রোজ্বল দিন। ব্যাটিং সহায়ক উইকেট। টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়নি রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তে যথার্থতা শুরুতে প্রমাণ করতে পারলেন কই রংপুরের ব্যাটাররা। অবশ্য শেষ ৫ ওভারের ব্যাটিং-ঝড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর পেয়ে গেছে রংপুর রাইডার্স।

আজ সিলেটে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে ১৬৫ রান করেছে রংপুর। ১৫ ওভারে তাদের রান ছিল মাত্র ৯৭। সেখান থেকে শেষ ৫ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রচেষ্টায় যোগ হয় আরও ৬৮ রান।

আগের ম্যাচে ব্যর্থ ব্র্যান্ডন কিং এ ম্যাচে ১২ বলে করতে পারলেন ১৪ রান। তানভীর ইসলামের বলে রিজওয়ারেন স্টাম্পিংয়ের শিকার হন তিনি। দীর্ঘক্ষণ উইকেটে থাকলেও পাকিস্তানি তারকা বাবর আজমের ইনিংসে ছিল না টি-টোয়েন্টির তাড়না। ৩৬ বলে চারটি চার ও একটি ছয়ে ৩৭ রান করে স্বদেশী খুশদিল শাহের বলে বোল্ড ফেরেন বাবর।

ফজলে মাহমুদ রাব্বি বড় কিছুর সম্ভাবনা জাগিয়েও ৩০ রানে থমকে যান মোস্তাফিজের বলে সুইপার কাভারে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে। তার ২১ বলের ইনিংসে ছিল দুই ছয় আর এক চার। শামীম হোসেন আরেকবার ব্যর্থ। ১৮ বলে ১৪ করে রেইফারের বলে বিদায় হন তিনি। উনিশতম ওভারে রেইফারের প্রথম দুই বলে চার ও ছয়ের পরের বলেই ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেন মোহাম্মদ নবী (৭ বলে ১৩)।

আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটেই ভালো স্কোর পায় রংপুর। এ তারকা ২০ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে দুটি ছয়ের পাশাপাশি ছিল তিনটি চার। নুরুল হাসান সোহান ৬ বলে একটি করে চার-ছয়ে ১৫ রানে থাকেন অপরাজিত।

কুমিল্লার সবচেয়ে খরুচে বোলার মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১ উইকেট পেতে গুনেছেন ৪৮ রান। অথচ তার শুরুর দুই ওভার ছিল দুর্দান্ত। ৯ রানে পেয়েছিলেন রাব্বির উইকেট। কিন্তু পরের দুই ওভারে খরচ করেন ৩৯ রান!

৩ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট পাওয়া রেমন রেইফার কুমিল্লার সেরা বোলার। খুশদিল শাহ ৪ ওভারে ২৫ রানে ১টি, তানভীর ইসলাম ৩ ওভারে ১৯ রানে ১টি উইকেট শিকার করেন।

এ ম্যাচে ইমরুল কায়েসসহ তিন পরিবর্তন নিয়ে খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাট হাতে রানেই ছিলেন ইমরুল। কিন্তু কেন তাকে বাদ দেওয়া হলো, এর ব্যাখ্যা মেলেনি। রংপুরের একাদশে আছে দুই পরিবর্তন।

গেল আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা এবার আগের তিন ম্যাচে দুই জয় নিয়ে ৪ পয়েন্টসহ টেবিলের তিন নম্বরে আছে। চার ম্যাচে সমান দুটি করে জয় ও হারে ৪ পয়েন্টসহ চার নম্বরে আছে রংপুর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,