editor
প্রকাশিত: 1:39 PM, February 4, 2024
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই চার-ছক্কার ধুমধাড়াক্কা আয়োজন। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান দশম আসর। যেখানে এখন পর্যন্ত ২০০ রানের কোনো ম্যাচই দেখা যায়নি। অথচ গত আসরেও কয়েকটি রানবন্যার ম্যাচ দেখা গিয়েছিল। এবার সেটি তো হয়ইনি, উল্টো বেশিরভাগ ম্যাচই হচ্ছে লো-স্কোরিং। যে কারণে বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সাকিব আল হাসান।
টাইগার অধিনায়কের মতে— এবারের পিচ টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। গতকাল (শনিবার) রংপুর রাইডার্সের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে তিনি কথা বলেন বিপিএলের উইকেট নিয়ে, ‘বিপিএল কঠিন এক প্রতিযোগিতা। এবারের বিপিএলের পিচগুলোও আইডিয়াল না। গতবারের পিচ এবং কন্ডিশন আমার কাছে মনে হয় দুইটাই ভালো ছিল, অনেক রান হচ্ছিল, যেটা এবার হচ্ছে না।’
ফ্র্যাঞ্চাইজি আসরটিতে দেশের প্রধান ক্রিকেটাররা রান পাচ্ছেন না, বিশেষ করে ধারাবাহিকভাবে ব্যর্থ লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। এ নিয়েও জানতে চাওয়া হলে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলোচনা না করাই ভালো। সবাই যখন জাতীয় দলের হয়ে খেলবে (ভালো করবে), সবাই যার যার জায়গাতেই আছে। আমি মনে করি ভালো অবস্থাতেই আছে।’
তবে বিশ্বকাপের আগেই তারা ফর্মে ফিরবেন বলে আশা টাইগার অধিনায়কের, ‘স্বাভাবিকভাবে জাতীয় দলের ক্রিকেটাররা বেশি খেলতে খেলতে একটু রিল্যাক্স হয়ে যায়। এরকম একটা টুর্নামেন্টে হয়তো সময় নিচ্ছে। এখন থেকে বিল্ড-আপ করে বিশ্বকাপে গিয়ে হয়তো দল ভালো করবে। আমার কাছে মনে হয় না এটা নিয়ে হতাশ বা চিন্তিত হওয়ার কিছু আছে। আমি নিশ্চিত যারাই দলে থাকবে যার যার জায়গা থেকে ভালো করবে।’
উল্লেখ্য, চলতি বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহ উঠেছিল ১৯৩। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের করা সেই রানের জবাবে ফরচুন বরিশাল তোলে ১৮৩। আরেক ম্যাচে বরিশালের করা ১৮৭ রান পরে ব্যাট করে খুলনা টাইগার্স টপকে যায়। ১৮০–এর ঘরে এমন আরও দুটি ইনিংস উঠলেও, আসরের বেশিরভাগ ম্যাচের গণ্ডিই আটকে ছিল ১৪০-১৫৫ রানের ভেতর। দুটি ম্যাচে আসরের সর্বনিম্ন ৭২ এবং ৭৬ রানের নজিরও দেখিয়েছে চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,