editor
প্রকাশিত: 2:45 PM, January 19, 2023
ডিএসএস ডেস্ক :: ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য মেট্রোরেলের যাতায়াত সময় বৃদ্ধি পেয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি (শুক্র থেকে রোববার) পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ রেল চলাচল করবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ সইকৃত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে।
যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনা সুবিধার্থে শুধুমাত্র ২২ জানুয়ারি বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
এর আগে ইজতেমার প্রথম পর্বে ঢাকার মেট্রোরেলে যাত্রী সমাগম ছিল ব্যাপক। গত শনিবার আগারগাঁও স্টেশনে যাত্রীদের ঢল দেখা যায়। যাত্রীদের চাপ সামলাতে নির্ধারিত সময়ের আগেই স্টেশনের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। তবে উত্তরায় কোনো সমস্যা হয়নি। সেখান থেকে স্বল্প সময়ে আগারগাঁওয়ে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন যাত্রীরা।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের