editor
প্রকাশিত: 5:53 PM, January 19, 2023
ডিএসএস ডেস্ক :: আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিয়েছে মাওলানা সাদ অনুসারী কয়েক লাখ মুসল্লি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর পাকিস্তানের ভাই হারুন কুরেশীর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম জানান, আগামী শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগেই বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উর্দুতে পাকিস্তানের ভাই হারুন কুরেশী আম বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মনির।
তিনি জানান, বাদ মাগরিব হিন্দিতে বয়ান করবেন ভারতের মাওলানা জমশেদ। পরে তা বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। এর আগে বাদ জোহর মাওলানা ফারুক বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী। এ পর্যন্ত প্রায় ৫০টি দেশের প্রায় সাড়ে চার হাজার মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছে।
ইতোমধ্যে মাওলানা সাদ অনুসারী দেশের ৬৪ জেলা ও বিদেশি লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছে। এছাড়া ইজতেমায় অংশ নিতে ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে।
ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। ভোগান্তি এড়াতে মুসল্লিরা আগে থেকেই অবস্থান নেয় ময়দানে।
গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাওলানা সাদ অনুসারীরা ময়দান তাদের হেফাজতে নেন। এরপর বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই ইজতেমা ময়দানের টুকিটাকি কাজ সেরে দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেয়। একেক জনকে একেক রকম দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন মুরুব্বিরা।
এদিকে ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা মাওলানা সাদ অনুসারী বিদেশি মুসল্লিদের রিসিভ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে দ্বিতীয় পর্বের আয়োজক সদস্যরা।
আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এর আগে গত রোববার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের