editor
প্রকাশিত: 6:03 PM, January 19, 2023
ডিএসএস ডেস্ক :: প্রথমে ব্যাট করে খুশদিল শাহের ঝোড়ো ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাসির হোসেনের ৬৬ রানের লড়াইয়ের পরও ঢাকা ডমিনেটরস হেরেছে ৩৩ রানে। হ্যাটট্রিক জয় নিয়ে মাঠ ছাড়ে ইমরুল কায়েসের দল।
এর আগে কুমিল্লার দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকার এবং রবিন দাসকে হারিয়ে বিপাকে পড়ে ঢাকা দল। এরপর আহমেদ শেহজাদও ফিরে যান ১৯ রান করে। তবে অধিনায়ক নাসির হোসেন এবং মোহাম্মদ মিঠুনের জুটিতে এগিয়ে যেতে থাকে ঢাকা দল। তবে ৫১ রানের জুটি ভেঙে যায় মিঠুনের আউটে। ফিরে যান ৩৬ রান করে।
এরপর দলকে এগিয়ে নিতে থাকেন নাসির। তুলে নেন অর্ধ-শতক। তাকে শেষ পর্যন্ত যোগ্য সঙ্গ দেন আরিফুল হক তবে দলের হার এড়াতে পারেনি এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ঢাকা সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন নাসির। এছাড়া আরিফুল থাকেন ২৪ রানে অপরাজিত। কুমিল্লার হয়ে তানভীর ইসলাম এবং হাসান আলি নেন ১ উইকেট করে। ঢাকার হয়ে তাসকিন আহমেদ এবং নাসির হোসেন ১টি করে উইকেট সংগ্রহ করেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,