editor
প্রকাশিত: 2:46 PM, February 13, 2024
বগুড়ার সদরের সাবগ্রাম এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়িয়া বটতলায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহানুর ইসলাম ও সিফাত। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
জানা যায়, নিহত মহানুর শহরের বেসরকারি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমনের ছেলে। আর নিহত সিফাত একই উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জল হোসনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের কৈপাড়া এলাকায় ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সাড়ে ১০টার দিকে মাইনুর আর সিফাত দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম স্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল ভরে নিয়ে বাড়ি ফিরছিল। পথে দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুধবাহী লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই কিশোর পড়ে যায়। এ সময় আরেকটি ট্রাক এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাতুল ইসলাম।
তিনি জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ