editor
প্রকাশিত: 1:54 PM, February 15, 2024
নতুন বছরটা একটু বিলম্বে শুরু হয়েছে আল নাসর এফসির। গত ২রা ফেব্রুয়ারি ২০২৪ সালের প্রথম ম্যাচ খেলে সৌদি প্রো লীগের দলটি। এখন পর্যন্ত খেলেছে মোট তিন ম্যাচ। যার মধ্যে দু’টিতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বুধবার প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে দ্বিতীয় ম্যাচটি খেলেন রোনালদো। পান বছরের প্রথম গোল। পর্তুগিজ সুপারস্টারের একমাত্র গোলেই আল ফেইহা এফসিকে ১-০ গোলে হারায় আল নাসর। দলকে জেতানোর ম্যাচে অনন্য মাইলফলক স্পর্শ করেন রোনালদো।
শুধু ২০২৪ সালের প্রথম গোল নয়; আল ফেইহার বিপক্ষেও গোলের খাতা খুললেন এক বছর আগে সৌদি প্রো লীগে যোগ দেয়া ক্রিস্টিয়ানো রোনালদো। আর ক্লাব ক্যারিয়ারে পর্তুগিজ সুপারস্টারের এটি ছিল ১ হাজারতম ম্যাচ। ২০০২ থেকে এখন পর্যন্ত স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল নাসরের হয়ে এই সংখ্যক ম্যাচ খেলেছেন রোনালদো।
বার্সেলোনা, পিএসজি এবং ইন্টার মায়ামির হয়ে ক্লাব ক্যারিয়ারে মোট ৮৮৯টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এক হাজার ম্যাচের মাইলফলক ছুঁতে এখনো ১১১টি ম্যাচ খেলতে হবে আর্জেন্টাইন সুপারস্টারকে।
১ হাজার ম্যাচে পাঁচ ক্লাবের হয়ে ৭৪৬টি গোল করেছেন রোনালদো। স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল, রিয়াল মাদ্রিদে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল এবং আল নাসরে ৫১ ম্যাচে ৪৫ গোল করলেন রোনালদো।
মাইলস্টোন স্পর্শ করা ম্যাচের দিন আল নাসরকে ৮১তম মিনিটে জয়সূচক গোলটি উপহার দেন রোনালদো। আগামী ২১শে ফেব্রুয়ারি রাতে দ্বিতীয় লেগের ম্যাচে আল ফেইহাকে আতিথ্য দেবে আল নাসর। আল নাসরকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লীগের পরের ধাপে পৌঁছাতে আল ফেইহাকে কমপক্ষে ২-০ গোলের জয় পেতে হবে। আর গোলশূন্য ড্র করলেই কোয়ার্টারে যাবে আল নাসর।
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় রোনালদো লিখেছেন, ‘(এএফসি চ্যাম্পিয়নস লীগের) শেষ ষোলোর (প্রথম লেগে) জয় পেলাম! দুর্দান্ত খেলেছে আমাদের দল।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,