editor
প্রকাশিত: 9:50 PM, February 17, 2024
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস কূপ এলাকার বাসা বাড়ি’তে গ্যাস সংযোগ স্থাপন বিষয়ে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত আছে। স্থানীয় এলাকার লোকজন গ্যাস ব্যবহারের সুবিধা পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এরকম একটি নিদের্শনা রয়েছে।
সিলেটের বাসা-বাড়িতে গ্যাস সংযোগ স্থাপন এবং জাফলং সহ সকল পাথর কোয়ারী ম্যানুয়েল পদ্ধতি’তে সচল করার বিষয়ে সরকারের বিশেষ বিবেচনাধীন রয়েছে। ম্যানুয়েল পদ্ধতি’তে জাফলং সহ সকল কোয়ারী’তে পাথর উত্তোলনের নিশ্চয়তা দেওয়া হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহন করা যেতে পারে।
শনিবার ১৭ ফেব্রুয়ারি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডে দিনব্যাপী নানা অনুষ্ঠান এবং স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।
মন্ত্রী নসরুল হামিদ বলেন, অতীতে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে জাফলং,ভোলাগঞ্জ কোয়ারীর পরিবেশ বিনষ্ট করা হয়েছে। গভীর গর্ত করে পাথর আহরণ করায় প্রাকৃতিক দূর্যোগ দেখা দেয়। তিনি জাফলং পিয়াইন-সারী নদী খনন বিষয়ে খনিজ মন্ত্রণালয় সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে সরজমিনে একট প্রতিবেদন প্রেরণ করার কথা বলেন।
মন্ত্রী নসরুল হামিদ এমপি আরও বলেন, সিলেটের বিভিন্ন স্থানে তেল-গ্যাসের সন্ধান পাওয়া গেছে। দেশের অর্থনৈতিক গতিতে প্রেটোবাংলা সহায়ক ভূমিকা পালন করে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন।
সিলেটে তেল গ্যাসের ব্যাপক সম্ভবনাময় একটি জায়গা। চলিত বছরে নতুন করে গ্যাস কূপ খনন কাজ বাস্তবায়ন করা হবে। আগামী দুই মাসের মধ্যে সিলেট ১০ নং গ্যাস কূপে কি পরিমান তেল-গ্যাস মজুদ রয়েছে তার সঠিক তথ্য জানা যাবে এবং উত্তোলন প্রক্রিয়া শুরু হবে।
তিনি হরিপুর গ্যাস ফিল্ডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন প্রসেস প্ল্যান্ট স্থাপন কার্যক্রম উদ্বোধন এবং সিলেট ১০নং গ্যাস কূপ পরিদর্শন করে সেখানে কোম্পানীর কর্মকর্তাদের সাথে সূধী সমাবেশ ও পানিছড়া উমনপুর কোম্পানীর প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বােধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধাত ভৌমিক, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, রফিক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য আফতাব আলী, বিজ্ঞান ও পযুক্তি সম্পাদক জহি রায়হান, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুবলীগ নেতা ব্যবসায়ী ফারুক আহমেদ,কৃষক লীগ নেতা নুরুল ইসলাম, গ্যাস ফিল্ড কর্মচারি লীগ ( সিভিএ) সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক আব্দু সুবহান,এবং জৈন্তাপুরের সাংবাদিক নেতৃবৃন্দ সহ কোম্পনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার