editor
প্রকাশিত: 10:49 AM, February 19, 2024
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করা হবে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সে রমনা বিভাগের আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির (এলওসিসি) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আসন্ন রমজান সামনে রেখে কিছু সুযোগ সন্ধানী লোক গুজব ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করবে। কেউ যেন এ ধরনের কাজ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। রমজানে ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করবে।
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে। জনগণের জন্য কাজ করে প্রমাণ করতে চাই পুলিশই জনতা, জনতাই পুলিশ।
ঢাকার পুলিশপ্রধান আরও বলেন, কোনো নাগরিক যদি আইনগত জটিলতায় পড়েন তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করুন।
এ সময় সভায় উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডার তাদের গুরুত্বপূর্ণ মতামত বক্তব্যের মাধ্যমে ডিএমপি কমিশনারের কাছে উপস্থাপন করেন।
সভার সভাপতিত্ব করেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফ হোসেন৷
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এ
1 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
1 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে
1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে
4 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি
2 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। 3 শুক্রবার এ উপলক্ষে বড়বাজার
4 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 4