editor

প্রকাশিত: 5:18 PM, February 19, 2024

বিফলে লিটনের লড়াই, পাঁচ ম্যাচ পর হারলো কুমিল্লা

বিফলে লিটনের লড়াই, পাঁচ ম্যাচ পর হারলো কুমিল্লা

সিলেটের ব্যাটিংয়ের শুরুটা হলো না খুব ভালো। কিন্তু শেষদিকে ঝোড়ো ব্যাটিং করলেন বেনি হাওয়েল। দলও পেলো বেশ ভালো সংগ্রহ। ওই রান তাড়া করতে নেমে লম্বা সময় একাই লড়াই করলেন লিটন দাস, তবে শেষ করতে পারলেন না তিনি। আন্দ্রে রাসেল, মঈন আলিরাও নিষ্প্রভ ছিলেন।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এই জয়ে সিলেটের খুব বেশি লাভ না হলেও কুমিল্লার অনেকটাই ক্ষতি হয়েছে। জিতলেই প্লে-অফ নিশ্চিত হওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু হেরে যাওয়ায় এখন অপেক্ষায় থাকতে হবে চারবারের চ্যাম্পিয়নদের।

শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সিলেট। রান তাড়ায় নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে কুমিল্লা। পাঁচ ম্যাচ পর এসে এটি প্রথম হার দলটির। তবে ১০ ম্যাচে ৭ জয় নিয়ে এখনও পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কুমিল্লা। ১১ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট সিলেটের। তারা আছে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল সিলেট স্ট্রাইকার্সের। তাদের ৪০ রানের উদ্বোধনী জুটিটি ভাঙেন সুনীল নারিন। বিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচ খেলা এই স্পিনারের বলে তার হাতেই ক্যাচ দেন ১৭ বলে ১৮ রান করা জাকির। আরেক ওপেনার কেনার লুইসও প্রথমবার বিপিএল খেলতে নামেন। দুই চার ও সমান ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন তিনি। তাকে আউট করেন মোস্তাফিজুর রহমানের বদলি হয়ে নামা মুশফিক হাসান।

এরপর এক রানের ব্যবধানে দুই উইকেট হারায় সিলেট। প্রথমে ১৮ বলে ১২ রান করা নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন রিশাদ। এদিকে ৫ বলে ২ রান করার পর রিশাদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন ইয়াসির আলীও। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও বেনি হাওয়েল।

৪২ বলে ৭৭ রানের জুটি গড়েন তারা। ১ চার ও ২ ছক্কায় ২০ বলে ২৮ রান করে এলবিডব্লিউ আউট হয়ে যান মিঠুন। তবে শেষ অবধি ৩১ বলে ৬২ রান নিয়ে অপরাজিত থাকেন হাওয়েল। কুমিল্লার হয়ে ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ২ উইকেট নেন নারিন। ৩ ওভারে ২৭ রান দিয়ে দুই উইকেট নেন রিশাদও।

রান তাড়ায় নেমে ২৯ রানে ২ উইকেট হারায় কুমিল্লা। ৫ বলে ৩ রান করে প্রথম ব্যাটার হিসেবে সামিত প্যাটেলের বলে কেনার লুইসের হাতে ক্যাচ দেন ইমরুল কায়েস। এরপর ১৫ বলে ১৭ রান করা তাওহীদ হৃদয়কে ফেরান তানজিম হাসান সাকিব। সেখান থেকে জনসন চার্লসকে নিয়ে বড় জুটি গড়েন লিটন দাস। যদিও ৫৬ বলে ৭৯ রানের ওই জুটিতে চার্লসের অবদান ২১ বলে ১২ রান। শফিকুল ইসলামের বলে তিনি ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে।

পরে ৫ বল খেলে কোনো রান করার আগেই বেনি হাওয়েলের বলে আউট হয়ে যান মঈন আলি। আরেক প্রান্ত আগলে থাকেন লিটন দাস। হাফ সেঞ্চুরি করেও চালিয়ে খেলছিলেন তিনি। শেষদিকে এসে জমে যায় ম্যাচ। শেষ ৩ ওভারে ৪৯ রান দরকার ছিল কুমিল্লার।

কিন্তু সেটি শেষ অবধি করতে পারেননি লিটন দাস-আন্দ্রে রাসেলরা। শেষ ওভারের প্রথম বলে এসে আউট হওয়ার আগে ৭ চার ও ৩ ছক্কায় ৫৮ বলে ৮৫ রান করেন লিটন। এছাড়া ১৪ বলে ২৩ রান করেও দলকে জেতাতে পারেননি রাসেল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,