editor
প্রকাশিত: 11:18 AM, February 21, 2024
২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।
সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের প্রস্তুতি চলছে। কাবরেরা দল প্রায় গুছিয়ে এনেছেন। স্প্যানিশ কোচ বলেছেন, ‘সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছি। সেখানকার সুবিধা, ফ্লাইট টিকিট, কোচিং স্টাফ ও ক্যাম্পের দল চূড়ান্ত করতে প্রিমিয়ার লিগে পরের দুই রাউন্ডের ম্যাচের অপেক্ষায় রয়েছি। ভ্রমণ ও ট্রেনিং শুরুর বিষয়গুলো দেখছি। ’
সৌদিতে অনুশীলনের সময় জাতীয় দলকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে কাবরেরার। আজ (মঙ্গলবার) বাফুফে ভবনের সামনের মাঠে সাংবাদিকদের সৌদিতে ক্যাম্প ও তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরার সময় এ কথা বলেছেন কোচ।
সৌদিতে অনুশীলন চলাকালীন কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে কোচ বলেন, ‘সেখানে (সৌদিতে) আরও কিছু দলও ট্রেনিং করবে। আমার সেদিকে নজর আছে। কোনো দল রাজি হলে আমরা কমপক্ষে দুটি ম্যাচ খেলার চেষ্টা করবো। আমরা কোনো জাতীয় দলের বিপক্ষেই ম্যাচ খেলার চেষ্টা করবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবো। ’
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন খেলেছে এশিয়ান কাপে। সেখানে ফিলিস্তিনের পারফরম্যান্স কেমন ছিল এবং কোনো ম্যাচ দেখেছেন কি না? এমন প্রশ্নে কোচ বলেন, ‘এবারের এশিয়ান কাপে ফিলিস্তিন খুবই ভালো পারফরর্ম করেছে। আমি বলবো তাদের সফল একটি এশিয়ান কাপ ছিল। ’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,