editor
প্রকাশিত: 10:07 PM, February 24, 2024
সুহৃদ সমাজ সিলেট-এর সরস্বতী পূজা পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর সরকারি মদন মোহন কলেজ এর শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুহৃদ সমাজ সিলেট এর আহ্বায়ক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় এর সভাপতিত্বে ও লেখক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রভাষক উজ্জ্বল দাস।
বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, অধ্যাপক পার্থসারথি নাগ, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, কবি ও ব্যাংকার সুমন বনিক, শিক্ষিকা শীলা সাহা, অধ্যক্ষ শাশ্বতী ঘোষ সোমা।
মতবিনিময় সভায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নামে উচ্চ শব্দে ডিজে গান, কিংবা সামাজিক অনুষ্ঠানে রাতভর সাউন্ড সিস্টেম বাজিয়ে মানুষকে অতিষ্ঠ করা নিয়ে অতিথিদের বিভিন্ন জিজ্ঞাসা, পরামর্শ, মতামত ও শব্দদূষণ বন্ধে করণীয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
মুক্ত আলোচনায় অংশ নেন এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, কালীপদ আচার্য্য, মৃনাল কান্তি চৌধুরী, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, রজত কান্তি ভট্টাচার্য্য, সুব্রত দেব, জ্যোতি মোহন বিশ^াস, শিবব্রত ভূমি, অজিত রায় ভজন, পার্থ প্রতিম নাথ, অশোক কুমার রায়, কিরীটি পাল, জ্যোতিষ মজুমদার, অভিরূপ, কুহেলী রায়, কনজ চক্রবর্তী বুলবুল, অসিম রঞ্জন তালুকদার, বাবলী পুরকায়স্থ, ড. নারায়ন সাহা, অশুতোষ ভৌমিক বিমল, ধ্রুব গৌতম, এডভোকেট কল্যাণ চৌধুরী, ইন্দ্রজিত রায়, হিমাংশু রায় হিমেল, অরূপ শ্যাম বাপ্পি প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নানা অজুহাতে মানবসৃষ্ট উচ্চ শব্দবাজি চারদিকে শব্দদূষণে ভয়াবহ অবস্থা। অসুস্থ বয়স্ক মানুষের হৃদ-কম্পন হচ্ছে। শিশুদের মানসিক স্বাস্থ্যহানির পাশাপাশি তারা ভীতির মধ্যে আছে। শিক্ষার্থী, পরীক্ষার্থীর পড়ায় মনোযোগ দিতে পারছেন না। ধর্মকর্মসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চরমভাবে। অসহনীয় উচ্চ শব্দে বধিরতা বাড়ছে। সরব ঘাতক শব্দদূষণের ফলে নানা রোগে ভোগে মারা যাচ্ছে মানুষ। মোটকথা শব্দদূষণে জনস্বাস্থ্য এখন চরম হুমকিতে। এই অসহনীয় অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। সমাজের একটি অংশের অসুস্থ মানসিকতা গোটা সমাজকে কলুষিত করছে। তাই কোনো সুন্দর, নির্মল, পবিত্র অনুষ্ঠানের নামে উচ্ছৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। শব্দদূষণ বন্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ দরকার বক্তারা মনে করেন।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার