editor

প্রকাশিত: 11:53 AM, February 25, 2024

স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি :: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষের মানন্নোয়নে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন শিক্ষার উন্নয়নের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সেজন্য সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এর বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকা বিশ্বনাথের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে বলে জানান তিনি।

শনিবার বিকেল সাড়ে ৩ টায় সিলেটের বিশ্বনাথে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক (আইসিটি) ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলীর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক দিলওয়ার হোসেন, মাহমুদা বেগম ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সুজাত আলী রফিক, নাজনিন হোসেন, বিশ্বনাথ সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সদস্য ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নেছার আহমদ।

আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনসারুল হক, মো. আলিমুজ্জান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ শরিফ ও কলেজের শিক্ষার্থী লায়েক হাসান অভি।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী তারেক আহমদ। গীতাপাঠ করে শিক্ষার্থী অপি রানী মল্লিক। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সানজিদা আক্তার।

এর আগে কলেজে নির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনে ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।

এর পর পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত বিশঘর আনরপুর প্রগতি উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্টানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে অনেকটাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন। সেই লক্ষ্য নিয়ে গত ১৫ বছর ধরে ধাপে ধাপে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বড় ভূমিকা রাখবে। দেশের তরুণ যুবকেরা এসব প্রতিষ্ঠান থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি হবে।

তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সকল জনগোষ্ঠীকে উপযুক্ত করে গড়ে তুলতেই এসব পদক্ষেপ। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় গরীব মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। তাই এখন সবার মুখে হাসি ফুটছে।

শনিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে প্রগতি উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রীকে স্কুলের পক্ষ থেকে সম্মাণনা ক্রেস্ট উপহার দেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার