editor
প্রকাশিত: 11:03 AM, January 22, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার (২২ জানুয়ারি)। দুপুর ১২টার দিকে শেষ ও দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বাদ ফজর হিন্দিতে বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফুল। এরপর সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতের বয়ান শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরে কিভাবে আমল করবেন, তাদের কাজ কি এসব বিষয়ে তিনি হেদায়েতের বয়ান করছেন। হেদায়েতের বয়ান শেষেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কে মুসল্লিদের তেমন ভিড় দেখা যায়নি। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মানুষ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে ময়দানে দিকে ছুটছে। দেশ বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি গত তিনদিন ধরে ময়দানে জমায়েত হয়েছেন। এখানে এসব মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে রাজি খুশি করতে ও আমল করছেন। আখেরি মোনাজাত শেষে তারা বাড়ি ফিরে যাবেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর পাকিস্তানের ভাই হারুন কুরেশীর আম বয়ানে মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা। এর আগে গত রোববার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের