editor
প্রকাশিত: 1:29 PM, March 3, 2024
রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচের এভাবেই শিরোনাম করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। দুই গোলে পিছিয়ে থাকার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ।
একদম শেষ মুহূর্তে জয়সূচক গোলও পেয়ে যায় তারা। কিন্তু জুড বেলিংহ্যামের সেই গোল আমলে নেননি রেফারি গিল মানসানো। কেননা এর আগেই ম্যাচের শেষ বাঁশি বাজান তিনি।
আর এর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। ব্রাহিম দিয়াসের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। কিন্তু বল হাওয়ায় থাকাকালীনই ম্যাচের ইতি টানেন রেফারি। তাতেই জন্ম নেয় বিতর্ক।
২-২ গোলের ড্র শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘কী আর বলব। খুব বেশি কিছু বলার নেই। এমন কিছু ঘটেছে, যা নজিরবিহীন। আমার মনে হয় বল যখন ভ্যালেন্সিয়ার দখলে ছিল, তখনই ম্যাচ শেষ করা দরকার ছিল। এরপর বেলিংহামের লাল কার্ডে আমরা বিরক্ত হয়েছি। বেলিংহাম রেফারিকে বলেছেন, “এটা (গালিবাচক শব্দ ব্যবহার করে) গোল ছিল। ” সে রেফারিকে অপমান করেনি। ’
‘আমরা দেখব আইনে রেফারিরা কী লিখেছেন। খেলোয়াড়রা রাগান্বিত ছিল। আমাদের সবাইকে শান্ত হতে হবে। বুধবার আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ’
নিজেদের মাঠে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বিরতির আগ দিয়ে এক গোল শোধ দেন ভিনিসিয়ুস। ৭৬তম মিনিটে ম্যাচে সমতা আনেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দিনশেষে প্রত্যাবর্তনের আরেকটি সফল গল্প লিখতে পারেনি রিয়াল। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,