editor
প্রকাশিত: 8:09 PM, March 6, 2024
সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে আল-কাওসার ট্রেডিং এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-কাওসার ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আলহাজ¦ মজলু মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড ও এসএসসিএমএল এর চীফ মার্কেটিং অফিসার মো. হারুন-উর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর জেনারেল ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম, আল-কাওসার ট্রেডিং এর ডিরেক্টর ডা. তোফায়েল আহমদ।
এসসিবিএল এর টিএসএম শওকত হায়াত খান এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ লোকমান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসসিবিএল এর সিনিয়র ম্যানেজার মো. মোর্শেদ আলম। সেভেন রিংস্ সিমেন্টের তথ্য চিত্র তুলে ধরেন ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড ও এসএসসিএমএল এর চীফ মার্কেটিং অফিসার হারুন-উর রশিদ বলেন, দেশের ছোট-বড় অবকাঠামোগত উন্নয়নে সেভেন রিংস্ সিমেন্ট ব্যাপক অবদান রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় সেভেন রিংস্ সিমেন্ট বিশে^র বিভিন্ন দেশে চাহিদা পূরণে সচেষ্ট হচ্ছে। আমাদের চিন্তা-চেতনায় মানুষের কল্যাণ নিহিত রয়েছে। আমরা মানুষের সারাজীবনের অবকাঠামো উন্নয়নে সহায়ক হিসেবে থাকতে চাই। তিনি সিলেটের আল-কাওসার ট্রেডিং সহ অন্যান্য প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সাফল্য কামনা করেন। পরে হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠানে সিলেট সুনামগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের মধ্যে সাফল্যজনক অবদানের জন্য উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার