editor
প্রকাশিত: 11:32 AM, March 9, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের মেগা ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসরের পর্দা নামলো আজ। উপজেলার পুর্ব কারিকোনা মাঠে ৩টি মোটরসাইকেল পুরস্কার দিয়ে বিশ্বনাথে প্রথমবার আয়োজিত বিএফসি স্পোর্টিং ক্লাবের ২য় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সফল সমাপ্তি হয়েছে।
শুক্রবার ৮ মার্চ বিকেলে উক্ত খেলায় এফসি বার্সা আশুগঞ্জ ১-০ গোলের ব্যবধানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব দন্ডপানিপুর কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মোহাব্বত আলী জাহান, হিরামন সমাজ কল্যান স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুল হক মেম্বার, কারিকোনা জামে মসজিদের মোতাওয়াল্লি সিরাজ মিয়া, আব্দুল মতিন।
টুর্নামেন্টের সভাপতি আলমগীর হোসেনের পরিবর্তে ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন।
বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশন এর সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এ কে এম তুহেম এর পরিচালনায় ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে এদিন হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন।
এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন বিএফসির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, উপদেষ্টা খলিল মিয়া, সাইদুল ইসলাম, শিপন তালুকদার, খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লোকমান মিয়া, ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ কে’ র সভাপতি ফখরুল আহমদ। খাজাঞ্চি ফুটবল এসোসিয়েশন সভাপতি হেলাল মিয়া, দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন সভাপতি নজির আহমেদ।
কারিকোনা সমাজ কল্যান সংস্থার সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। খেলায় আরো উপস্থিত ছিলেন বিএফসি স্পোর্টিং ক্লাবের সকল দায়িত্বশীল বৃন্দ। প্রথম পুরুষ্কারের ২ টি মোটরসাইকেল প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী কবির মিয়া ও আব্দুল গফ্ফার, ২য় পুরুষ্কারের মোটরসাইকেল প্রদান করেন স্বপন শিকদার।
এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার দেন যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মোবাইল গার্ডেনের প্রোপাইটর জুয়েল আহমদ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,