editor
প্রকাশিত: 5:38 PM, January 22, 2023
ডিএসএস ডেস্ক :: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় পণ্যের দাম কিছুটা বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (২২ জানুয়ারি) দুপুরে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন কর্নারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার কারণে দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। জনগণের ট্যাক্সের টাকায় সরকার দীর্ঘদিন ভর্তুকি দিয়েছে। এবার সেই ভর্তুকি তুলে নেওয়ায় গ্যাসের দাম বেড়েছে।
তিনি বলেন, তারপরও দাম কমানোর বিষয়টি মাথায় রেখে আলোচনা চলছে। কোনো উপায় রয়েছে কি না, সেটা দেখা হচ্ছে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে কঠোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে।
টিপু মুনশি বলেন, অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে রমজান মাসের আগেই বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, অস্বচ্ছল পরিবারের জন্য রমজানে দুইবার টিসিবির পণ্য দেওয়া হবে। যাতে মানুষের কোনো সমস্যা না হয়। তবে কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
এস এ
4 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
3 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
1 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
5 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
4 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা