editor

প্রকাশিত: 1:01 PM, March 12, 2024

সিলেটে বঙ্গবন্ধুর প্রতি বিদেশি নাগরিকদের শ্রদ্ধা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপণী ও অুনচ্ছেদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটে বঙ্গবন্ধুর প্রতি বিদেশি নাগরিকদের শ্রদ্ধা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপণী ও অুনচ্ছেদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে সিলেট মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) আলোকচিত্র প্রদর্শনী ‘শ্রদ্ধা’র সমাপণী ও বঙ্গবন্ধুর ওপর অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সিলেট মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাস চত্বরে বঙ্গবন্ধুর ওপর অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপণী অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত উদ্যোগে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু এ প্রদর্শনী ও অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার আয়োজন করেছেন।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, সভাপতিত্ব করেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ।

আরো উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আর্চায্য, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ জেবিন আক্তার। এছাড়াও মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পরীক্ষক ছিলেন তাহমিনা বেগম ,সহকারি শিক্ষক (ভৌত বিজ্ঞান) পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ ,চুনারুঘাট, হবিগঞ্জ।

প্রধান অতিথির বক্তেব্যে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ বলেন, এই প্রদর্শনী বঙ্গবন্ধুকে নতুন করে জানতে সহায়তা করবে। এই ছবি যে কি সেটা একটা ছবি দেখলেই বুঝা যায়। একটা ছবিতে দেখলাম বৃষ্টির মধ্যে জাতির পিতার ভাস্কর্যের ছবি তুলছে একজন রিকশা চালক। একজন রিকশা চালকের সাথে বঙ্গবন্ধুর যে সম্পর্ক সেটা ছবির মাধ্যমে যেভাবে আমাদের মাঝে নিয়ে এসেছেন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু আমি থাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানায়।

মানুষ কোন একটা কাজ করে কিছু পাওয়ার জন্য কিন্তু কিছু মানুষ কাজ করে শুধু দেওয়ার জন্য। ফোজিত শেখ বাবু তাদেরই একজন। সে যেভাবে নিজ উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করছেন সেটা বাংলাদেশ কেনো সারা পৃথিবীতেই বিরল।

আজকে ফোজিত শেখ বাবু যেভাবে বিদেশীদের আমাদের মাঝে তুলে ধরেছেন এটা বিদেশীদের জন্য যেমন সম্মানের তেমনি আমাদের জন্যও সম্মানের। ভবিষ্যতে এই ধরণের প্রদর্শনী বিদেশেও করা উচিত। কারণ বিদেশীদের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য এই ধরণের আলোকচিত্র প্রদর্শনী হতে পারে অন্যতম একটি মাধ্যম।

সমাপণী অনুষ্ঠান সঞ্চালনা কলেন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি রিংকু মালাকার। আলোকচিত্র প্রদর্শনী ও অনুচ্ছেদ প্রতিযোগিতার সর্বাত্মক সহযোগিতায় ছিল মুরারিচাঁদ কলেজের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ।

বঙ্গবন্ধুর ওপর আয়োজিত অনুচ্ছেদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় দুইশ’র (২০০) মতো শিক্ষার্থী। সেখান থেকে বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার