editor
প্রকাশিত: 11:46 AM, March 28, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এসএনবি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের অভিজাত ভেন্যু সেন্ট্রাল পার্টি সেন্টারে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় যুক্তরাজ্য প্রবাসী ও এসএনবি’র উপদেষ্টা রুহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ, বর্তমান শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, অনলাইন সংবাদকর্মী অজিদ বাবু, বিওন টিভি ইউকে প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম, ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম জয়, পুরানবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতা রাসেল আহমদ, ফখরুল ইসলাম সহ এসএনবি’র সকল সিনিয়র মেম্বার, সংশ্লিস্ট কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেল থেকে এসএনবি পরিবারের পরিচালক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি একেএম তুহেম দাঁড়িয়ে থেকে অতিথিদের অভ্যর্থনা জানান। সহস্রাধিক অতিথিদের মিলন মেলায় কানায় কানায় ভরে উঠে ভ্যানু সেন্টার।
এসময় উপস্থিত বক্তারা বলেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে এভাবেই এসএনবি বিশ্বনাথের সামাজিক নানা কর্মসূচিগুলো পালন করে যেতে পারবে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওলানা দেলোয়ার হোসেন। যুক্তরাজ্য প্রবাসী ও এসএনবি’র উপদেষ্টা রুহেল মিয়া কে এসময় সম্মাননা স্মারক প্রদান করেন এসএনবি’র নেতৃবৃন্দ।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর