editor

প্রকাশিত: 8:52 PM, March 28, 2024

স্মার্ট নগরী গড়তে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহযোগিতা চাই: মেয়র আনারুজ্জামান চৌধুরী

স্মার্ট নগরী গড়তে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহযোগিতা চাই: মেয়র আনারুজ্জামান চৌধুরী

প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার (২৮ মার্চ) নগরীর হোয়াইট হাউস রিসোর্টে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিশির সরকারের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত পাঠ করেন ক্বারী মাওলানা নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা, অধ্যক্ষ মোঃ নাজমুল আনসারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোরুজ্জামান চৌধুরী। এসময় তিনি বলেন, স্মার্ট সিলেট গড়তে দরকার স্মার্ট নাগরিক। আর সিলেটের বর্তমান প্রজন্মকে স্মার্ট, দক্ষ নাগরিক হিসেবে গড়তে যারা কাজ করে যাচ্ছেন তারা হচ্ছেন মানুষ ও সমাজ গড়ার কারিগর এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা সংগঠন প্রাইভেট স্কুল এসোসিয়েশন।

তিনি বলেন, শিক্ষকদের সহযোগিতা ছাড়া এই নগরী এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, কয়েকটি অনুষ্ঠানে এসে বুঝতে পেরেছি প্রাইভেট স্কুল এসোসিয়েশন খুব দক্ষ ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইফতার পার্টি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি এবং জামেয়া ইসলামিয়া দারুল আরকাম এর চেয়ারম্যান জনাব আফসার আজিজ, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম লায়েক, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর রুহেল আহমেদ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সুরঞ্জিত তালুকদার, মোহাম্মদ জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক নুরুল আবছার, মোহাম্মদ মাশুক মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মোঃ হাসান তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমির উদ্দিন পাভেল, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক কালিপদ দাস, সহ সাহিত্যক ও প্রকাশনা সম্পাদক মোঃ মোক্তার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলালউদ্দিন আলাল, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, কার্যনির্বাহী সদস্য হাবিব আন নুর।

উল্লেখ্য, ইফতার পার্টি ও আলোচনা সভায় শতাধিক প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর