editor
প্রকাশিত: 11:19 PM, March 29, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: আজ ১৭ই রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস। বদরের প্রান্তরে ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল। তাই প্রতিবছর ১৭ রমজান এলেই বিশ্ব মুসলিম শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে বদরের বিজয়কে স্মরণ করে। বদরের শহীদদের মুসলিম উম্মাহ স্মরণ করে বিশেষ সম্মানে। আসুন, আমরা আজকের দিনে ইসলামের শান্তি, সম্প্রীতি, সাম্যের আলোকে সমাজকে নতুন করে সাজানোর শপথ গ্রহণ করি। আমি আপনাদের সন্তান।আমি বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশী।
২৮শে মার্চ বৃহস্পতিবার ১৭ রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চারিগ্রামের যুব সমাজ ও বন্ধু মহল গ্রুপের পক্ষ থেকে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের হামদর চক পুরাতন জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট জেলা পরিষদ সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর মেম্বার,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চেরাগ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ চারিগ্রামের প্রায় শতাধিক মানুষ।
উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন হামদরচক পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল হাসনাত।
ইফতার মাহফিল আয়োজনে ছিলেন হাসান আহমদ, পাবেল আহমদ, আব্দুল হক, আজিজুল, ফাহিম আহমদ, রেজাউল, জুম্মান আহমদ, নজরুল ইসলাম, রামিম আহমদ, জাবের আহমদ, মাহবুব হোসেন, আবু সাইদ, রামিম আহমদ সহ প্রমুখ।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক