editor

প্রকাশিত: 11:24 AM, March 30, 2024

নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে আইন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট বাংলাদেশ। সে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) সদস্য বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আইন উদ্দিনকে আসামী করে এন্টি টেররিজম ইউনিট বাংলাদেশের উপ পুলিশ পরিদর্শক বদরুল আলম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আইন উদ্দিন (২৭) বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আইন উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আল গুরাবা ও মোহাম্মদ আইন উদ্দিন রহমান নামক ফেসবুক আইডি ব্যবহার করে আইন উদ্দিন ও তার সহযোগীরা সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) দলের পক্ষে উগ্রবাদ বিভিন্ন পোষ্ট করতে থাকে। এরপর থেকে আইন উদ্দিনকে নজরদারিতে রাখে এন্টি টেররিজম ইউনিট।

শুক্রবার সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আশরাফুল হক, পুলিশ পরিদর্শক বুরহান উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে আইন উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইন উদ্দিনের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ‘আল গুরাবা ও মোহাম্মদ আইন উদ্দিন রহমান নামক ফেসবুক আইডির মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর সিনিয়র নেতা শায়েখ জসিম উদ্দিন রাহমানির বক্তব্য পোষ্ট করে ও অস্ত্র প্রশিক্ষণের ছবি, সশস্ত্র ব্যক্তিদের ছবি পোষ্ট করে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) কে সমর্থন ও প্রচার প্রচারণা করে আসছিল আইন উদ্দিন। জিজ্ঞাসাবাদে আইন উদ্দিন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) সদস্য বলে স্বীকার করে। পরে আইন উদ্দিন (২৭) ও তার সহেযাগীদের আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আশরাফুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আইন উদ্দিনকে দীর্ঘদিন নজরদারির পর তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর তার সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলী বলেন, সন্ধ্যায় আইন উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক

প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত

প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১