editor

প্রকাশিত: 12:06 PM, March 31, 2024

সৃজনশীল এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সৃজনশীল এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

উৎফল বড়ুয়া :: সমাজে সৃজনশীল এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর জন্য সাহিত্য ও সাংস্কৃতিক শিক্ষার বিকাশে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অপরিসীম-বলছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চল আয়োজিত শিশু-কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক, ব্যবসায়ী চিন্ময় বড়ুয়া রিন্টু।

তিনি আরো বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য থেকে সাহিত্যকে বিচ্ছিন্ন করে দেখানোর একটা চেষ্টা এখন সাম্প্রদায়িক মহলে আড়ম্বরের সাথে শুরু হয়েছে। এ প্রচেষ্টা এবং আড়ম্বরের সাথে সাহিত্য অথবা সংস্কৃতি চর্চার যে কোন সম্পর্ক নেই একথা পরিষ্কারভাবে বোঝা দরকার।

প্রত্যেক সংস্কৃতি ও সাহিত্যেরই একটা সামাজিক বুনিয়াদ থাকে যাকে অস্বীকার করে সংস্কৃতি বা সাহিত্য চর্চা করা অথবা তার সম্পর্কে কোন ধারণায় উপনীত হওয়া সম্ভব নয়। সাধারণভাবে স্বীকৃত হলেও কথাটি বর্তমান আলোচনা প্রসঙ্গে বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন। দ্বিতীয়তঃ স্মরণ রাখা প্রয়োজন যে সাহিত্য সংস্কৃতির বৃত্তের অন্তর্গত, তারই একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

শুক্রবার ২৯শে মার্চ ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটরিয়মে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক, ২১শে পদক প্রাপ্ত লেখক সুব্রত বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদ-ঢাকা অঞ্চলের সভাপতি মানিক রতন চাকমা। বিচারক মন্ডলী সহ অনেক গণ্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে দুইশত পঞ্চাশের অধিক প্রতিযোগীর অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা পর্বে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের পক্ষ থেকে সম্মানিত বিচারকমণ্ডলী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট