editor
প্রকাশিত: 3:14 PM, March 31, 2024
দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী ইউনিয়নে আবু মিয়া মেমোরিয়াল ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সকালে তেঁতলী ইউনিয়নের মরহুম আবু মিয়া চেয়ারম্যানের বাড়িতে ৪’শত অসহায় দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আবু মিয়া মেমোরিয়াল ট্রাষ্ট ইউকের বাংলাদেশ এর সভাপতি হাজি শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাপরান আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন চিসতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী ফেরদৌ জাহান চিশতি, সাবেক মেম্বার হারুন মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার লিটন মিয়া, ৬নং ওয়ার্ডের মেম্বার জুহেল আহমদ, হেলাল মিয়া, খসরু মিয়া, দিদার হোসেন রিপন, সাদ মিয়া, আব্দুল হক, নাঈম আহমদ প্রমুখ। সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রাজা মিয়া।
খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ঈদের আনন্দ ভাগভাগি করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আবু মিয়া মেমোরিয়াল ট্রাষ্ট ইউকে সবসময় সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট