editor
প্রকাশিত: 8:05 PM, March 31, 2024
পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, ওয়েলস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আহমদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সমাজসেবী মাহমুদ আহমদের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) বিকেলে ২০ রামাদ্বান চৌকিদেখী আহমদিয়া মাদ্রাসার আয়োজনে সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, ওয়েলস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আহমদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সমাজসেবী মাহমুদ আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা কুতুব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে গরীব অসহায় পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। সামাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এসব মহতী উদ্যোগে এগিয়ে আসতে হবে। সমাজসেবী মাহমুদ আহমদের উদ্যোগে যে ইফতার বিতরণ করা হয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুম, মুজিবুর রহমান নান্নু মিয়া, মাওলানা মুহিবুল্লাহ, হাফিজ জুনেদ আহমদ, জুনেদ আহমদ সাউদিয়া, হাসান আহমদ হাসু, জুবের আহমেদ, মিজু আহমেদ, আমির উদ্দিন, মুমিনুল আহমেদ, আবিদ আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট