editor

প্রকাশিত: 8:04 PM, April 10, 2024

মাহি উদ্দিন আহমদ সেলিমের মাসব্যাপী গণ ইফতারের সমাপ্তি

মাহি উদ্দিন আহমদ সেলিমের মাসব্যাপী গণ ইফতারের সমাপ্তি

সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গরীব দুঃখী খেটে খাওয়া শ্রমজীবী ও গণমানুষদের মাসব্যাপী ইফতার করালেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

বুধবার (১০ এপ্রিল) ৩০ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গণ ইফতার পূর্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। এসময় মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী আল্লাহর রহমতে প্রতিদিন রোজাদার মানুষদের ইফতার করাতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ তায়ালা প্রতিবছর যেন এভাবে মানবসেবা করতে পারি এজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ শহিদ আহমদ চৌধুরী জুয়েল, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার আহমদ সেলিম, স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার জাবেদ এমরান, ফটো সাংবাদিক ইউসুফ আলী, শংকর দাশ, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক জয়দীপ দাস সুজন, জেলা ব্যাটমিন্ট কমিটির সদস্য আবু ইনাম সোহেল, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন রাসেল, আজিজুর রহমান প্রমুখ।

এদিকে বাংলাদেশে মাসব্যাপী সবচেয়ে বড় ইফতারের আয়োজন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেটের ক্রিড়া ব্যক্তিত্ব ও মানবতার ফেরিওয়ালাখ্যাত ব্যবসায়ী মাহি উদ্দিন আহমদ সেলিম। মধ্যপ্রাচ্যের আদলে গত বছর থেকে অনেকটা নিরবে সকল শ্রেণী পেশার মানুষের জন্য গণ ইফতারের আয়োজন করেন। এবছর রমজানে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষকে ইফতার করিয়ে আলোচনায় আসেন মাহি উদ্দিন সেলিম।

মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করে দেশে-বিদেশে প্রশংসায় ভাসছেন সুনামধন্য ব্যবসায়ী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

প্রতিদিন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে রোজাদারদের জন্য বাবুর্চিসহ অর্ধ শতাধিক শ্রমিক ইফতার তৈরি ও পরিবেশনে কাজ করে। প্রতিদিনের ইফতারে সুগন্ধি চালের আখনি, জিলাপি, ছোলা, পিঁয়াজু, খেজুর ও লেবু থাকে। সাথে শরবত ও ৫শত মিলি পানির বোতল দেয়া হয়। খাবার গরম ও ধূলাবালি মুক্ত রাখতে দামি হোটেলের আদলে রেপিং পেপার দিয়ে ঢেকে রাখা হতো। আখনি তৈরিতে একদিন গরুর ও একদিন মোরগ মাঝে মধ্যে খাসির মাংস ব্যবহার করা হয়। একদিন পরপর জবাই করা হয় বড় একটি গরু।

প্রতিদিন আসরের নামাজের পর থেকে রিকশা-ভ্যানচালক, ভিক্ষুক, ছিন্নমূল, ভবঘুরে, শ্রমজীবী, অসহায়, অসচ্ছল, ক্ষুদে ব্যবসায়ী, চাকুরীজীবী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক কাতারে বসে ইফতারে অংশ নেয়।

বিকেল সাড়ে ৪টার পর থেকে সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের ভেতর বিশাল উন্মুক্ত স্থানে রিকশা রেখে চালুকরা ইফতারে অংশ নিতে বাহিরে হাত ধূয়ে জিমনেসিয়ামে জমায়েত হতে শুরু করেন। স্বেচ্ছাসেবীরা আগে থেকে খাবার ভর্তি প্লেট, একটা করে পানির বোতল ও শরবত ভর্তি গ্লাস রেখে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন। মানুষজন খাবারের সামনে গিয়ে বসে আযানের অপেক্ষা করেন। অনেক মধ্যবিত্তদেরও গণ ইফতারে অংশ নিতে দেখা যায়।

একেক দিনে গণ ইফতারে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন খাঁন, সিলেটের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা পিপিএম, অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট