editor
প্রকাশিত: 1:30 PM, April 15, 2024
বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বাংলা নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসবের দিন পয়লা বৈশাখ। নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রতিটি প্রহর আমাদের স্বপ্নের জয়গানে মুখরিত হবে। আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাবে অর্জনের সুবর্ণ দিগন্তে—এই হোক আজকের প্রত্যাশা।
সিলেট কালিঘাট চাউল চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমদ আরও বলেন, পহেলা বৈশাখে বর্ষবরণ বাঙালির সর্বজনীন উৎসব। আবহমানকাল ধরে বাংলার গ্রামগঞ্জে, আনাচে-কানাচে এই উৎসব উদযাপিত হয়ে আসছে। গ্রামীণ মেলা, হালখাতা, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হলো বর্ষবরণের মূল অনুষঙ্গ। ব্যবসায়ীরা আগের বছরের দেনা-পাওনা আদায়ের জন্য আয়োজন করেন হালখাতা উৎসবের। নতুন বছর উজ্জ্বল হয়ে উঠুক নতুন আলোয়, নতুন আশায়।
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হাজী ফারুক আহমদ আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আবহমান বাঙালি সংস্কৃতির ঐতিহ্য শুভ নববর্ষ। নতুন বছর ১৪৩১ সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। নতুন বছর হোক সিলেটবাসীসহ দেশের সকল মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির বছর। দেশ ও মানুষের কল্যাণ বয়ে আনুক শুভ নববর্ষ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট