editor
প্রকাশিত: 4:01 PM, April 15, 2024
জাতীয় সংসদের মধ্যবর্তী নির্বাচনের দাবী জানিয়েছেন সিলটি পাঞ্চায়িত এর নেতৃবৃন্দ। সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন “সিলটি পাঞ্চায়িত” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের জাতীয় সংসদকে আরো অর্থবহ করে তোলার লক্ষ্যে দেশে মধ্যবর্তী নির্বাচনের জোর দাবী জানিয়েছেন।
তারা বলেন, দেশ বিদেশের গণতান্ত্রিক বিশ^ বিগত ৭ জানুয়ারির প্রহসন এর নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই। যে নির্বাচনে ২% ভোটার ভোট দেন নাই। আগে যেখানে দেশ কে সিঙ্গাপুর, মালয়শিয়া তথা উন্নত বিশ্বের সাথে তুলনা করা হত, সেখানে এই ডামি নির্বাচনের পর এখন সেখানে দরিদ্র ও অগণতান্ত্রিক আফ্রিকার দেশ উগান্ডা, সোমালিয়া ও এশিয়ার কম্বোডিয়ার সাথে তুলনা করা হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ না থাকলে গণতান্ত্রিক বিশ্ব তথা পশ্চিমা দেশ অগণতান্ত্রিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য কমিয়ে দেয়, সেই সাথে তাদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা তথা বিনিয়োগ কমিয়ে দেয়, যার ফলে ডলার সংকট সহ বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যাওয়া। যার ফলে বেশী টাকায় বিদেশে থেকে পণ্য আমদানী করতে হয়। মূল্যস্ফীতি হয় ও টাকার মান কমে যায়। বেশী দামে পণ্য আমদানি করায় বেশী দামে পণ্য বিক্রি করতে হয়। অথচ সাধারণ মানুষের বেতন বা আয়-রোজগার বাড়ে নাই। মানুষ নিত্যপণ্যের বেশী দামের কারণে ক্রয় করতে পারেন না। এত করে চুরি ডাকাতি বেড়ে যায়। সকল রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন না হলে জবাবদিহিতা থাকে না। সব ক্ষেত্রেই দুর্নীতি বেড়েই চলছে। গণতান্ত্রিক দেশ শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াচ্ছে। প্রতিবেশী দেশ নেপালের রিজার্ভ বাড়ছে। তাই দেশের স্বার্থে সাধারণ জনগণের কথা চিন্তা করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছে। তবেই দেশ, জাতি ও সাধারণ মানুষ জিনিসপত্রের দাম সহ এই মহা সংকট থেকে মুক্তি পাবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট