editor
প্রকাশিত: 10:46 AM, April 16, 2024
ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ১১ জন ঘটনাস্থলেই মারা গেছেন। আর একজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী বলে জানা গেছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, কানাইপুরের দিকনগর এলাকায় ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোরের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের ১১ জন যাত্রী নিহত হয় আর এ ঘটনায় আহত হয় চারজন। তাদেরকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন খবর পেয়ে ফরিদপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং পুলিশের দল ঘটনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ চালায়। এছাড়া দুই পাশে যে যানজট তৈরি হয় সেটাও পুলিশ নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।
এদিকে এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নিহত প্রতি ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত প্রতি ব্যক্তিকে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ