editor
প্রকাশিত: 11:36 AM, April 18, 2024
কদিন আগেও ছিলেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে। তার নেতৃত্বেই যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এর আগে অবশ্য ছিলেন জাতীয় দলের সঙ্গেই। এক বছরের দায়িত্বেই বাংলাদেশকে দিয়েছিলেন মনে রাখার মতো স্মৃতি। সেই স্টুয়ার্ট ল এবার যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোচ হিসেবে ল এর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাংলাদেশের এই সাবেক কোচের প্রথম প্রতিপক্ষও টাইগাররাই। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেটিই যুক্তরাস্ট্রের কোচ হিসেবে স্টুয়ার্ট ল–এর প্রথম সিরিজ।
ল এর আগে বাংলাদেশে ২০১১ সালে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ছিলেন ২০১২ পর্যন্ত। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত। এর বাইরে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কোচ হিসেবেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন।
ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গেও। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই এসেছিল যুব এশিয়া কাপের শিরোপা। এছাড়া ২০১২ সালে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ।
আগামী ২১ মে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সব কটি ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। সেখানেই স্টুয়ার্ট ল দেখা পাবেন বাংলাদেশ দলের।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,