editor

প্রকাশিত: 11:11 AM, April 20, 2024

রাষ্ট্র ও সমাজের কল্যাণে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন

জৈন্তাপুরে ইমাম সম্মেলন ও সূধি সমাবেশে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান

রাষ্ট্র ও সমাজের কল্যাণে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, ইমামগণ হচ্ছেন সমাজের পথ প্রদর্শক, রাষ্ট্র ও সমাজের কল্যানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। একটি আলোকিত সমাজ বিনির্মানে তাদের আরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সুরক্ষায় সরকার সর্বজনীন পেনশন স্কিমের চালু করেছে। স্কিমের আওতায় সর্বস্থরের জনগণ কে নিয়ে আসা প্রয়োজন।

বৃস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইমাম সম্মেলন ও সূধি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন দপ্তর থেকে নাগরিক সেবা গ্রহন সহজ করতে প্রশাসন আন্তরিক ভাবে কাজ করছে। জন্ম-মৃত্যু নিবন্ধন সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডশন সিলেটের পরিচালক মহি উদ্দিন, সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাহিদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মলয় ভুষন চক্রবর্তী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আহাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, মাস্টার বদিউল আলম, ফারুক আজাদ, মাওলানা সামসু উদ্দিন ও মাওলানা ফারুক আহমদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান-কে ফুল দিয়ে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।

পরে জেলা প্রশাসক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট