editor
প্রকাশিত: 5:18 PM, April 21, 2024
সোনার দাম কিছুটা কমানোর এক দিন না যেতেই আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৬৩০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে দাম দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে এই দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা।
রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৬৬২ টাকায় বিক্রি করা হবে।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী— বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
8 ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 4
7 সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও
8 শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে
4 সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে
1 দক্ষিণ সুরমার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অপমুকুট যার মাথায়, তিনি স্থানীয়ভাবে ‘রাণী’ হিসেবে পরিচিত রহিমা। কীন ব্রিজের দক্ষিণ
3 রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সিলেটে প্রকাশ্য তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
4 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের