editor
প্রকাশিত: 5:24 PM, April 23, 2024
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্থ ও আয় বাড়ছে। রাষ্ট্র ধনী হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন এদেশের নাগরিকরাও এর অংশ যেন বুঝে পান। আর সেই অংশ পেতে হলে সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করার জন্য যে সাহস দেখিয়েছিলেন, সেই সাহসিকতার কারণেই এ দেশ স্বাধীন হয়েছিল। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে ও অসীম সাহসিকতার কারণে তলাবিহীন ঝুড়ি খ্যাত এ দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।
তিনি মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্র উদ্বোধন ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি উপস্থিত সেবাগ্রহীতাদের উদ্দেশে আরও বলেন, আবারও প্রধানমন্ত্রী সাহসী পদক্ষেপ নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। যা ভারত ও পাকিস্তানের মতো দেশও করতে পারেনি। সরকারের আসল চরিত্র হলো দেশ ও জাতিকে ভালো রাখা। সরকার সবসময় জনগণের কল্যাণ চায়। সরকার চাচ্ছে এদেশের জনগণকে ভালো রাখার জন্য। তাই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের যে সুযোগ করে দিয়েছেন তা আপনারা গ্রহণ করুন।
তিনি বলেন, যতদ্রুত পেনশন স্কিমের আওতায় আসবেন, ততদ্রুত আপনার পেনশনের পরিমাণ বাড়বে। আমাদের বিশ্বাস প্রবাসী অধ্যুষিত এই সিলেট অঞ্চলের মানুষজন অচিরেই এ সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন সেখ এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সুন্দর ও উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। যারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী গতবছর সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী এদেশের মানুষকে সুন্দর ও উন্নত জীবন দেওয়ার চেষ্টা করছেন। দেশের নির্দিষ্ট বয়সের মানুষ ৬০ বছর বয়সের পর যেন ভাতা পেতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, নাগরিকদের বৃদ্ধ বয়সের সামাজিক নিরাপত্তার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। একটা সময় মানুষজনদের যেন কারো কাছে হাত পাততে না হয়। তাদের জীবনে যেন দারিদ্রতা দেখা না দেয়। তাই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের আওতায় দেশের সকল মানুষকে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, মো. সাহেব আলী প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট