editor

প্রকাশিত: 4:40 PM, April 25, 2024

জনগণের সম্পৃক্ততা ছাড়া কোন প্রোগ্রাম বাস্তবায়ন সম্ভব নয়: সিভিল সার্জন মনসির চৌধুরী

জনগণের সম্পৃক্ততা ছাড়া কোন প্রোগ্রাম বাস্তবায়ন সম্ভব নয়: সিভিল সার্জন মনসির চৌধুরী

সিলেটের সিভিল সার্জন ডা. মনসির চৌধুরী বলেছেন, লাইফ স্টাইল এন্ড হেলথ এডুকেশন প্রমোশন কর্মসুচির আওতায় প্রচারণা মূলক বিভিন্ন কর্মকান্ড চলমান রয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার কারণে অনেক সময় কার্যক্রম ফলপ্রসূভাবে চালানো সম্ভব হয় না। এজন্য আমাদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হয়। কেননা দুর্ঘটনা কোন সংকেত দিয়ে আসে না। তাই জরুরি বিষয়গুলো মোকাবিলার জন্য জরুরি ফান্ড সরবরাহ প্রয়োজন।

তিনি আরো বলেন, প্রচারণার জন্যে টেলিভিশন, ডিস প্রচারণা, কেন্দ্রীয়ভাবে প্রচারণা করা হয়। তবে স্থানীয়ভাবে কাজ করার জন্য সময় উপযোগী ব্যবস্থা গ্রহন জরুরি। এ বিষয়ে বছরের শুরুতেই স্থানীয়দের সম্পৃক্ত করে সারা বছরের জন্যে একটি জরুরি পরিকল্পনা প্রণয়ন আবশ্যক।

তিনি আরো বলেন, কমিউনিটি পর্যায়ে কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি কমিউনিটি ক্লিনিকের কমিটিকে কার্যকর করা ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা, প্রাথমিক শিক্ষকদের সক্রিয় করা এবং স্থানীয় সাংবাদিক যারা আছেন তাদেরও প্রচারণায় অংশগ্রহণ নিশ্চিত করা।

তিনি বৃহসপতিবার (২৫ এপ্রিল) সিলেট সিভিল সার্জন কার্যালয়ে লাইফ স্টাইল এন্ড হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, সাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য শিক্ষা হস্তক্ষেপ বিতরণ পদ্ধতির বাস্তবসম্মত মূল্যায়ন এবং লক্ষ্যযুক্ত শ্রোতাদের জন্য চ্যালেঞ্জগুলির সনাক্তকরণ এর বাস্তবায়িতব্য কাজের অংশ হিসেবে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) এবং মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিভিল সার্জন ডা. মনসির চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিলেটের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার সুজন বণিক, মেডিকেল অফিসার ডা. আহমেদ শাহরিয়ার, মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা তালুকদার উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সিনিয়র হেলথ এডুকেশন অফিসার সুজন বণিক বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম তুলে ধরেন- এর মধ্যে রয়েছে ডিস্পেø বোর্ড, স্ক্রলিং বোর্ড, শীতকালীন স্বাস্থ্যবার্তা, মাইকিং করা, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, স্কুল পর্যায়ের স্বাস্থ্য শিক্ষামূলক সেশন পরিচালনা। এছাড়াও ফেইসবুকে স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক ভাবে প্রচারণা চলমান রয়েছে।

কুদরত ইলাহি এর পরিচালনায় অনুষ্ঠানে এক্সপার্ট কমিউনিকেশন এর জাহের উদ্দিন, কুদরত ইলাহি, উসমান গনি ও রাফিয়ান মো. আনাস উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সুশিল সমাজ এবং সাংবাদিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট