editor
প্রকাশিত: 4:44 PM, April 25, 2024
“ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করি, বৈষম্যহীন বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় সিভিল সার্জন সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার পূর্বে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান, সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে নিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে র্যালি বের করা হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার টু সিভিল সার্জন ডা. স্বপ্নীল সৌরভ রায় এর পরিচালনায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।

বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, ম্যালেরিয়া মেডিকেল অফিসার ডা. সুমন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করার জন্য সবাইকে একসাথে কাজ করা আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী ম্যালেরিয়া রোগের লক্ষণ, প্রতিকার সম্পর্কে সচেতনতা এবং কর্মতৎপরতা বৃদ্ধির জন্য আহবান জানান।
আলোচনা সভায় উপস্থিত ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. স্নিগ্ধা তালুকদার, ডা. এনি দে, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিকসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট