editor
প্রকাশিত: 5:00 PM, April 28, 2024
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির উদ্যোগে ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সিলেট জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জামিল চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ আহমদ এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক এম শফিকুর রহমান, জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ, ডা. মো. আব্দুর রকিব, প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, ক্যাব সিলেটের সদস্য আলী আশরাফ চৌধুরী, ভাটেরিয়ান সিলেটের সভাপতি মো. লুৎফুর রহমান, সিলেট বিভাগীয় ক্যাবের সদস্য জাকিরুল ইসলাম, ক্যাব ওসমানীনগর শাখার সভাপতি শহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ক্যাবের সদস্য শাহজাহান সিরাজ, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. পাকি চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহার বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট