editor
প্রকাশিত: 8:48 PM, April 28, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি বলেন, সরকার প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ-সার সহায়তা দিয়ে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি’তে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে। তিনি বলেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসায় দেশে আজ খাদ্য উৎপাদন দ্বিগুন হয়েছে। কৃষকরা হলেন আমাদের দেশের প্রাণশক্তি।
দেশের প্রতিটি এলাকায় অনাবাদি জমিতে খাদ্য উৎপাদন কাজে কৃষকদের আরও এগিয়ে আসার আহবান জানান।
রোববার (২৮ এপ্রিল) সকালে জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।
চলিত অর্থ বছরে খরিফ-১/মৌসুমে উফসী আউস ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা বিতরণ অনুষ্ঠান জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষক লীগ আহবায়ক আব্দুল মান্নান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো: শোয়েব আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি তিনি উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩ হাজার কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট