editor
প্রকাশিত: 11:33 AM, April 29, 2024
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিকান্দার রাজার নেতৃত্বে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে সেখান থেকেই সরাসরি চট্টগ্রামে উড়াল দেয় পূর্ব আফ্রিকান দলটি।
বন্দরনগরী চট্টগ্রামে ৩, ৫ এবং ৭ মে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১০ ও ১২ মে ঢাকায় গড়াবে সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ।
এদিকে বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যে স্কোয়াড নিয়ে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (২৮ এপ্রিল) শেষ হয়েছে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
দলে একমাত্র নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিন দলে ফিরেছেন ১৮ মাস পর। এ ছাড়াও দলে ফিরেছেন তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন।
অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১, ২৩ ও ২৫ মে গড়াবে ম্যাচ তিনটি।
জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এনডিলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,