editor

প্রকাশিত: 5:53 PM, April 30, 2024

সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটে দিনব্যাপী চাকুরি মেলা, চাকুরি পেল ২শ বেকার তরুণ তরুণী

সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটে দিনব্যাপী চাকুরি মেলা, চাকুরি পেল ২শ বেকার তরুণ তরুণী

“স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে চারদিন ব্যাপী কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহের ৩য় দিনে সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গনে দিনব্যাপী চাকুরিমেলা অনুষ্ঠিত হয়েছে।

দেশের স্বনামধন্য ২৪ টি শিল্প প্রতিষ্ঠানের দুই শতাধিক পদের বিপরীতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী এই চাকুরিমেলায় বিভিন্ন পদে আবেদন করেছে।

মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া চাকুরি মেলায় সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট মুরারীচাঁদ কলেজ, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা অসংখ্য চাকুরি প্রত্যাশী তরুণ-তরুণী নিজেদের পছন্দ মত প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আবেদন করেন।

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন বলেন, সিলেটের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই চাকুরিমেলার আয়োজন করা হয়। এই মেলায় সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র এক্সিকিউটিভ সহ বিভিন্ন টেকনিক্যাল পদে ২ শতাধিক চাকুরী প্রত্যাশীদের চাকুরী পাওয়ার কথা রয়েছে। এছাড়াও সাধারণ কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চাকুরি প্রত্যাশীদের ও রয়েছে বিভিন্ন পদে চাকুরির সুযোগ। সকাল ১০টায় সিলেট পলিটেকনিক ক্যাম্পাসে চাকুরি মেলার উদ্বোধন ঘোষনা করেন সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার পলিটেকনিক ইনষ্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেন, সিলেট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ, সিলেট পলিটেকনিকের একাডেমিক ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ইকবাল চৌধুরী, মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এ কিউ এ জোবায়ের, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম, ইনষ্ট্রাকটর প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। এসময় সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ আগামী ২মে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট