editor
প্রকাশিত: 6:48 PM, April 30, 2024
মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর কাছ থেকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক গ্রহণ করেছেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চীফ পেট্রন, দেশের সর্বপ্রথম সিলেটে প্রতিষ্ঠিত আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের নির্বাহী সদস্য, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের গভর্নিং বডির সভাপতি, মানব সম্পদ উন্নয়ন খ্যাত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক দিবস ও দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের তিন বিশিষ্টজনকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক প্রদান করা হয়। তাদের মধ্যে সিলেটের কৃতি সন্তান সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক গ্রহণ করেছেন।
স্বর্ণ পদক লাভ করা পর ডক্টর আহমদ আল কবির অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার এ অর্জন জকিগঞ্জ-কানাইঘাটবাসীর অর্জন। জকিগঞ্জ-কানাইঘাট তথা সিলেটবাসীকে তার সফলতার অর্জন উৎসর্গ করে তিনি আল্লাহ’র শুকরিয়া আদায় করে সিলেটবাসীর দোয়াও চেয়েছেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের গভর্নিং বডির সভাপতি ড. আহমদ আল কবির দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের অধ্যক্ষ ও সীমান্তিক শিক্ষার পরিচালক মোঃ আব্দুর রউফ তাপাদার।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট