editor
প্রকাশিত: 12:11 PM, January 25, 2023
ডিএসএস ডেস্ক :: গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় এর আগে আরও ২৯ বার অংশ নিয়েছিলেন ম্যাগদা লিনেট। তবে কোনোবারই তৃতীয় রাউন্ডের বেশি পেরোতে পারেননি পোলিশ তারকা। তবে এবার সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন ৩০ বছর বয়সী এ তারকা।
ফ্রেঞ্চ তারকা ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিলেন লিনেট। আত্মবিশ্বাসটা ছিল এই ম্যাচেও। সেটা কাজে লাগিয়েই বুধবার দুই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালিস্ট ক্যারোলিনা প্লিসকোভাকে হারালেন তিনি। সেমিতে ওঠার লড়াইয়ে ক্যারোলিনাকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন লিনেট।
নিজের এমন সাফল্য যেন বিশ্বাসই হচ্ছে না লিনেটের। শেষ চারে জায়গা পাওয়াটাকে স্বপ্নের মতো ব্যাপার বলছেন পোলিশ তারকা, ‘আমি আবেগে ভাসছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যিই স্বপ্ন সত্যি হলো। আমি খুবই কৃতজ্ঞ এবং সুখী। আমি এটা কোনোদিন ভুলবো না, সারাজীবন আমার সঙ্গে থাকবে।’
পরের রাউন্ডে লিনেট বেলারুশিয়ান পঞ্চম বাছাই আরিনা সাবালেঙ্কা কিংবা ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের বিপক্ষে খেলবেন। দুজনেই প্রথমবার অস্ট্রেলিয়ার ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলছেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,