editor

প্রকাশিত: 12:21 PM, May 1, 2024

জ্বালানি তেলের দাম বাড়ল

জ্বালানি তেলের দাম বাড়ল

1

সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করে সরকার।

8

মঙ্গলবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১০৬ টাকা থেকে এক টাকা বৃদ্ধি করে ১০৭ টাকা, পেট্রলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২২ টাকা থেকে ২.৫০ টাকা বেড়ে ১২৪.৫০ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬.০০ টাকা থেকে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৮.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত এ মূল্য আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

4

এর আগে গত ৩১ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে বহুল ব্যবহৃত ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছিল। ওই সময় এই দুটি জ্বালানির পণ্যের দাম লিটারপ্রতি কমানো হয়েছিল ২ টাকা ২৫ পয়সা। লিটারপ্রতি ডিজেল ও কোরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৬ টাকা। আর প্রতি লিটার পেট্রল আগের মতোই ১২২ এবং প্রতি লিটার অকটেন ১২৬ টাকায় বিক্রি হবে। তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

4

এর আগে গত ৭ মার্চ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করায় দেশে ব্যবহৃত অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম কমেছে, যা ৮ মার্চ থেকে কার্যকর হয়। তখন ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমে ১০৮ টাকা ২৫ টাকা পয়সা নির্ধারণ করা হয়। অকটেনের দাম লিটারপ্রতি ১৩০ থেকে ৪ টাকা কমে ১২৬ টাকা এবং পেট্রলের দাম ১২৫ থেকে ৩ টাকা কমে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের ৭৩ দশমিক ১১ শতাংশ ডিজেল, পেট্রল ৫ দশমিক ৮৬ এবং অকটেন ৪ দশমিক ৭৮ শতাংশ। বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা রয়েছে ৭০ থেকে ৭২ লাখ টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ৪৮ থেকে ৪৯ লাখ টন, যার ৮০ শতাংশ সরকার আমদানি করে। বর্তমানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হচ্ছে। আর পরিশোধিত তেল আমদানি হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, কুয়েত, থাইল্যান্ড ও ভারত থেকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সাশ্রয়ী দামে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি হচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে ডিজেল আমদানি নিয়ে আলোচনা চলছে। বেসরকারি খাতের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তেল ডিজেল ও ফার্নেস অয়েল আমদানি করা হয়। এই তেল নিজ বিদ্যুৎকেন্দ্র ছাড়া অন্য কোথাও ব্যবহারের অনুমোদন নেই।

অকটেন ও পেট্রল ব্যবহার করা হয় গাড়ি ও মোটরসাইকেলে। আর বাস, ট্রাক, নৌযান এবং কিছু ক্ষেত্রে সেচ পাম্পে ডিজেল ব্যবহার করা হয়।

6

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন

2 ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার

দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়: জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন

দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়: জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন

3 সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত

6 শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে

‘সর্বক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই’

‘সর্বক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই’

7 সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে

দক্ষিণ সুরমায় রহিমাকে ঘিরে মাদক সম্রাট মজনু ও আইয়ুবের দ্বন্দ্ব

দক্ষিণ সুরমায় রহিমাকে ঘিরে মাদক সম্রাট মজনু ও আইয়ুবের দ্বন্দ্ব

7 দক্ষিণ সুরমার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অপমুকুট যার মাথায়, তিনি স্থানীয়ভাবে ‘রাণী’ হিসেবে পরিচিত রহিমা। কীন ব্রিজের দক্ষিণ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্য তৎপরতায় মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক বুলবুল

নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্য তৎপরতায় মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক বুলবুল

1 রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সিলেটে প্রকাশ্য তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই  প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

8 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে  শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

1 ​সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের

1
8