editor

প্রকাশিত: 7:28 PM, May 2, 2024

দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তমাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে এবারের এইচএসসি পরীক্ষার্থী তমা আক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

এর আগে কলেজ ক্যাম্পাস হতে ছাতক-দোয়ারাবাজার সড়ক পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। উভয় কর্মসূচির বক্তব্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীসহ সকলেই নিহত কলেজছাত্রী তমার ধর্ষক ও খুনি লিটনের ফাঁসির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর বিদ্যুৎ ছিলনা তমা হত্যার ঘটনাস্থল দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামে। তমার মা-বাবা, ভাইবোন কেউই তখন বাড়িতে ছিলেন না। তমার বাবা ফরিদ আহমদ জরুরি কাজে ছোট ছেলেসহ স্থানীয় হাটে ছিলেন। ওই সুযোগে লিটন নির্জন ঘরে ঢুকে একাকী তমাকে জোরপূর্বক ধর্ষণ করে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে রান্নাঘরের দরজার চৌকাঠে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ওই রাতেই তমার বাবা ফরিদ আহমদ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। পরদিন সকালে বর্তমান তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে স্থানীয় দশনলি মোকাম এলাকা থেকে খুনি লিটন আহমদকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ওইদিন বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্ষণের পর কলেজছাত্রী তমা আক্তারকে শ্বাসরুদ্ধ করে খুন করেছে বলে স্বীকারোক্তি করে লিটন আহমদ (২০)।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা কর্মকর্তা ও সংবাদকর্মীরা। খুনি লিটন আহমদ সুনামগঞ্জ সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট