editor
প্রকাশিত: 2:05 PM, January 25, 2023
ডিএসএস ডেস্ক :: ঘন কুয়াশার কারণে বাংলাদেশের বিমানবন্দরগুলোয় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। শীত এলেই এ পরিস্থিতিই যেনো নিয়তি। এ অবস্থায় অনেক সময় ফ্লাইটও বাতিল করতে হয়।
অবস্থায় সংকট দূর করতে দেশের চার বিমানবন্দরকে ইনেসট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২ উন্নীত করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই চারটির মধ্যে সিলেট একটি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
তিনি বলেন, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার এই চারটি বিমানবন্দর আইএলএস ক্যাটাগরি-২-এ উন্নীত করা হচ্ছে। ইতোমধ্যে সিলেট বিমানবন্দরের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখানে কেবল ক্যালিভেরেশন কাজ বাকি আছে।
আর চট্টগ্রামের কাজ শেষ হবে আগামী বছরের শেষের দিকে এবং ঢাকায় শেষ হচ্ছে আগামী তিন মাসের মধ্যে।
তিনি জানান, ইতোমধ্যে যন্ত্রপাতি চলে এসেছে। সেই সঙ্গে অতিরিক্ত কিছু লাইটিং উন্নত করতে হবে। আমরা কাজ শুরু করবো। কক্সবাজারে ইতোমধ্যেই সমুদ্রে রানওয়ে আপগ্রেড করছি আমরা। কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সেখানেও উন্নতি হবে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের