editor

প্রকাশিত: 11:22 AM, May 7, 2024

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে। চট্টগ্রামে আগের দুই ম্যাচেই লড়াই ছিল একপেশে। টাইগারদের বোলিং ইউনিট বেশ ভালোভাবেই চেপে ধরেছিল সফরকারীদের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে জয়টাও এসেছে খুব সহজে। আর আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ নামছে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে।

আগের দুই ম্যাচে টস জিতে প্রতিপক্ষকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ইউনিটের তাই পরীক্ষা নেয়া হয়নি সেই অর্থে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ব্যাটারদের কাছ থেকে কতখানি ঝলক দেখা যাবে, তার আভাস এখন পর্যন্ত দেখা যায়নি এই সিরিজে।

যদিও রানতাড়া করতে নেমে টপঅর্ডারের মলিন চিত্র কিছুটা হলেও দুশ্চিন্তা এনে দিয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। অবশ্য টাইগারদের সহকারী নিক পোথাস এখনই দলের কৌশলগত পরিবর্তন না আনার কথা জানিয়েছেন। সিরিজ নিশ্চিতের পরেই দলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে, সেটাই জানিয়েছেন চট্টগ্রাম থেকে।

বেলা তিনটায় শুরু হওয়া এই ম্যাচে তাই বাংলাদেশ দলে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। লিটন দাস আজ আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন। আর তানজিদ হাসান তামিম চাইবেন অভিষেক সিরিজ রাঙিয়ে বিশ্বকাপে জায়গা পাকা করতে। নাজমুল হোসেন শান্ত থাকছেন ওয়ানডাউনে। এরপরে জাকের আলী অনিক, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গড়া নির্ভরযোগ্য মিডলঅর্ডার।

দুই স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন থাকছেন একাদশে। আর বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,